রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হলো।
জানা যায়, গত ২৪ জুলাই ২০২৫ তারিখে রৌমারী থানার অন্তর্গত ভেন্দুরচর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই রাতে রৌমারী থানা পুলিশের একটি টিম গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে মামলার এজহারভুক্ত দুই আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ মেয়র হলে নতুন ট্যাক্স আরোপের আশংকায় || বিলিয়নায়ারদের জোহরান আতংক
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "হত্যা মামলার এজহারভুক্ত সাত আসামির মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই এই মামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।"
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.