রাজিবপুর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) এর বনমালী মোঃ আব্দুল্লাহ নামাপাড়া এলাকার রাস্তার পাশে মোছাঃ বাছিরন নেছা ও মোঃ বাহেজ আলী উভয়ের পিতা- মৃত তজমল শেখ এর লাগানো ৪৫ টি বিভিন্ন জাতের গাছ অবৈধ এবং অন্যায় ভাবে কেটে নিয়ে যায়।

গত ০৩ আগষ্ট ২০২৫ ইং তারিখে চর রাজিবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সাহেবের বনমালী মোঃ আব্দুল্লাহ, পিতা- মোঃ জহুরুল হক এর উপস্থিতিতে এবং চর রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সাহেবের নির্দেশে বনমালী মোঃ আব্দুল্লাহ সম্পুর্ণরুপে অবৈধ পন্থায় বিভিন্ন জাতের বনজ গাছ কর্তন করে নিয়ে যায়।
এসব গাছের মধ্যে রয়েছে ইউক্লিপ্টাস, মেহগনি, কাঁঠাল ও আম ছাড়াও অন্যান্য জাতের বিভিন্ন গাছ। যার মধ্যে ইউক্লিপ্টাস গাছের সংখ্যা রয়েছে ৪০ টি।
এবিষয়ে চর রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) জনাব মোঃ ফজলে এলাহী সাহেবের সাথে ভুক্তভোগী ব্যক্তিবর্গ যোগাযোগ করেও কোন প্রকার সমাধান পাওয়া যায় নাই।
আরও পড়ুনঃ মহাদেবপুরে চুরি হওয়া মোটরসাইকেল দিনাজপুরে উদ্ধার গ্রেফতার ১
ঘটনার প্ররিক্রমায় জানতে পাওয়া যায় যে, গত ১৫ বছর আগে অর্থাৎ ১৫ জুলাই ২০১০ ইং তারিখে ভুক্তভোগী মোছাঃ বাছিরন নেছা ও মোঃ বাহেজ আলীর সাথে রাজিবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে গাছগুলো লাগানো এবং পরিচর্যা সংক্রান্ত বিষয়ে একটি চুক্তিপত্র সম্পাদন হয়েছিল। যা এখনো বলবৎ রয়েছে।
ইতোমধ্যেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয় জনাবা নুসরাত সুলতানা এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদের রাস্তার গাছ অবৈধ ভাবে কর্তন বিষয়ে তিনি এখনো কোনো অভিযোগপত্র পান নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.