কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রাম, ২২ নভেম্বর ২০২৬ খ্রি.
কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২২:১২ ঘটিকায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল নিয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম. আর. সাঈদের উপস্থিতিতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দিলে নসিমনটি থেকে দুইটি সাদা বস্তারংপুর বিভাগ রিপোর্ট ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অলিভ অয়েলের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।
ভারত থেকে সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে এসব অলিভ অয়েল দেশে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জব্দকৃত মালামাল জিডিমূলে উদ্ধারপূর্বক থানায় জমা রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.