নিজস্ব প্রতিবেদন :
২৫ জুন ২০২৫ - বহু প্রতারণা মামলার আসামি এবং জেনারেশন প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপারস লিমিটেড (জিপিডিএল) এর মালিক কামাল হোসেনকে আজ সকাল ১১টায় উত্তরা এক নম্বর সেক্টরের রোড ৭, হাউজ ১৯ থেকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার তাকে গ্রেপ্তার করেন।
কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এ এম এল (AML) ব্যবসার আড়ালে হাজার হাজার মানুষকে নিঃস্ব করেছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা বিচারাধীন রয়েছে। এই গ্রেপ্তারের ফলে দীর্ঘদিনের প্রতারণার শিকার ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার হয়েছে।
আরও পড়ুনঃ ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন
উক্ত মামলার অভিযোগকারী মোসাঃ নুরুন্নাহার সুলতানা দীর্ঘদিন ধরে কামাল হোসেনের প্রতারণার শিকার হয়ে আসছিলেন। তার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, কামাল হোসেনের প্রতারণার জালের বিস্তারিত তদন্ত চলছে এবং তার সহযোগী অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.