কাহারোল থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
২২-৮-২০২৬
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কাহারোল থানা, দিনাজপুর-এর নেতৃত্বে কাহারোল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট ২০২৬ খ্রি. কাহারোল থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন-
১। মোঃ দুখু মিয়া (৩২), পিতা- হবিবুর রহমান, সাং- ফেরুসাডাঙ্গা, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর।
২। মোঃ এজান, পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- ফেরুসাডাঙ্গা, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর।
৩। মোঃ জসিম (২৮), পিতা- মৃত তেজাম আলী, সাং- ফেরুসাডাঙ্গা, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর।
৪। মোঃ মাহাবুর (১৮), পিতা- মিজানুর রহমান, সাং- সাহাপাড়া, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর।
উদ্ধারকৃত মোটরসাইকেল-
১। Bajaj Discover, 125cc
২। Bajaj Discover, 110cc
৩। Hero Splendor Plus, 100cc
৪। Hero HF Deluxe, 100cc
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত এবং পরবর্তীতে তা বিক্রয় ও সরবরাহ করত।
এ ঘটনায় কাহারোল থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.