বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস,
টাঙ্গাইলের কালিহাতী থেকে, ২৬ শে মার্চ রোজ বৃহস্পতিবার, সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব পালিত হয়েছে। সারা দেশের ন্যায় কালিহাতী ঝিনাই নদীতে, দেশের অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে ঝিনাই নদীতে এই স্নান উৎসবের অংশগ্রহণ করেন। স্নান সেরে নদীর পাড়ে বসে অনেক পুরনার্থী গীতা পাঠ করে তাদের পরিবারের মঙ্গল কামনা করেন।পুণ্যার্থীরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন স্বামীর মঙ্গল কামনায়। এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব তৎপর দেখা গিয়েছে কোন ধরনের জন্য অপকর্ম না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনী।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.