গৌরাঙ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জন জুয়াড়ুকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। অভিযানে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, একটি কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত তিন সেট তাস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এলেঙ্গার বলাই ঠাকুরের ছাপড়া ঘরে এ অভিযান পরিচালিত হয়।।গ্রেফতারকৃতরা হলেন,।মশাজান গ্রামের মৃত আজমত আলীর ছেলে আঃ আজিজ (৫২), এলেঙ্গা গ্রামের মৃত মহর বেপারীর ছেলে মোঃ আনছের আলী (৬০), একই গ্রামের মৃত নলনীর ছেলে সুমন বনিক (৪২),
আরও পড়ুনঃ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল ও দোয়া মাহফিল
বানিয়াবাড়ী গ্রামের মৃত দুলু শেখের ছেলে মোঃ আমজাদ হোসেন (৬৭), এলেঙ্গা গ্রামের মৃত সুবল চন্দ্র শেখের ছেলে অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), মৃত সুশীল মালাকারের ছেলে শ্যামল কুমার মালাকার (৫৫), বাঁশি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুল হালিম (৫৩), এবং পৌলি গ্রামের মৃত পেয়ার আলী মন্ডলের ছেলে মোঃ হযরত আলী (৭৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, কম্বল ও তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ১৮ জুলাই(শুক্রবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.