বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

কালিন্দী ইউনিয়নে বিনামূল্য খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার আরমান খান অপু 

কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে বিনামূল্যে জি আর খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২ জুলাই বৃহস্পতিবার সকালে কালিন্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আলহাজ্ব আমানুল্লাহ আমান।

কালিন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান হীরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরফত উল্লাহ নবী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঙ্কু হাজী,
উপজেলা বিএনপি নেতা হাজী শামসুল হক লিটন, কালিন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি মেহবুব হোসেন, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন মিজু,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন ডিপটি, কেরানীগঞ্জ মডেল থানার যুবদল সভাপতি আসাদুজ্জামান রিপন। কালিন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, কালিন্দী ইউনিয়ন পরিষদ কর্মকর্তা মোঃ আবু হেনা, কালিন্দী ইউনিয়ন যুবদল সভাপতি আমজাদ হোসেন সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায় আশরাফ আহমেদ মোহন, সদস্য সচিব সেলিম রেজা, কালিন্দী ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা। কালিন্দী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজী মোহাম্মদ আলাউদ্দিন, কালিন্দী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন, ২নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ তুহিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমানুল্লাহ আমান বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আল্লাহ আমাদেরকে এখানে এনেছে আপনাদের সবার জন্য। আমরা প্রতিটি ইউনিয়নে মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণসহ নাগরিক সকল সেবা দিতে প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যেন আমৃত্যু আপনাদের সেবায় নিয়োজিত থেকে কাজ করতে পারি।
এ সময় ইউনিয়নের ৬শ পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়।


More News Of This Category