কালার্স ফুড ইন্ডাস্ট্রির এমডি মাসুম রেদোয়ানের পুত্র তৌফিক রেদোয়ানের ৮ম জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
কালার্স ফুড ইন্ডাস্ট্রির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুম রেদোয়ানের একমাত্র পুত্র তৌফিক রেদোয়ানের ৮ম জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৩ জুন ২০২৬, শনিবার সন্ধ্যা ৮টায় নারায়ণগঞ্জের গ্র্যান্ড চাঁদনী কাবাব এন্ড রেস্টুরেন্টের ভিআইপি জোনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জন্মদিনের কেক কেটে তৌফিক রেদোয়ানের শুভ জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালার্স ফুড ইন্ডাস্ট্রির উপদেষ্টা ও সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব আবুল বাশার ভূঁইয়া। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মীদের খোঁজখবর নেওয়া, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে সবার কাছে বিশেষভাবে সম্মানিত হয়ে উঠেছেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালার্স ফুড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জনাবা তামান্না আক্তার, ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুম রেদোয়ান, পরিচালকবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব আব্দুল জলিল পাঠওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মোঃ শাহজালাল ফারুক, জান্নাত ফুডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মুহিদুল ইসলাম, ইউনিক প্রিন্টার্সের পরিচালক জনাব ফখরুল ইসলাম, প্লাটিনাম কনসালটেন্সি সার্ভিসের ফাউন্ডার অ্যান্ড চিফ কনসালট্যান্ট মোঃ রফিকুল ইসলাম এবং এস.এ. ফুডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাদ্দাম হোসেন শুভ।
এ সময় কালার্স ফুড ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুম রেদোয়ান তাঁর বক্তব্যে বলেন, “সন্তান আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। আজ আমার সন্তান তৌফিক রেদোয়ানের জন্মদিনে যারা উপস্থিত থেকে আমাদের আনন্দকে আরও পরিপূর্ণ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের কাছে আমার সন্তানের জন্য দোয়া কামনা করছি, যেন সে একজন আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”
কালার্স ফুড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জনাবা তামান্না আক্তার বলেন, “একটি পরিবারের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা যায়। তৌফিকের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফল জীবন কামনা করছি।”
প্রধান অতিথি জনাব আব্দুল জলিল পাঠওয়ারী বলেন, “শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তৌফিক রেদোয়ানের জন্য আমার আন্তরিক শুভকামনা রইলো।”
বিশেষ অতিথি মোঃ শাহজালাল ফারুক বলেন, “আজকের এই সুন্দর আয়োজন শুধু একটি জন্মদিন উদযাপন নয়, বরং পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তৌফিকের দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।”
জান্নাত ফুডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মুহিদুল ইসলাম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “তৌফিক রেদোয়ানের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইলো। সে যেন ভবিষ্যতে পরিবারের সুনাম অক্ষুণ্ণ রেখে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালার্স ফুড ইন্ডাস্ট্রির ইউনিট-১ এর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার জনাব জুয়েল রানা এবং ইউনিট-২ এর ইঞ্জিনিয়ার জনাব রিয়াজ মুরশেদ রনি-সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালার্স ফুড ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার ও দৈনিক বাংলার সংবাদের বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন ফরাজি। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “প্রতিষ্ঠানের সাফল্যের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, মানবিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এ আনন্দঘন মুহূর্তে উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
দোয়া, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.