কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ ও যৌতুক নিরোধক এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামুলক উঠান সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জুয়েল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়'র ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সদস্য শেখ মোঃ জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ আম্মুর আড়ি – মোহাম্মদ ওয়াসিম
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসীন সাদেক বলেন, বাল্য বিয়ে, যৌতুক ও আত্মহত্যা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এগুলো প্রতিরোধ করতে হলে সচেতনতামূলক প্রচার প্রচারণা বাড়াতে হবে।এজন্য আমাদের সবাই এক সাথে কাজ করতে হবে। তাহলেই সমাজ থেকে এসব অন্যায়, অনিয়ম দূর করা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.