আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে পৃথকভাবে তাদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটায় প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। এরপর বিকেলে চারটায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন।
এ সম্পর্কে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনীতির কোনো অংক নেই। ‘আমি বাসদের খালেকুজ্জামানের সঙ্গে ফোনে কথা বলেছি। আমি ফোনে কাদের সিদ্দিকীর সঙ্গেও কথা বলেছি। উনি সোমবার আমাকে কল করেছিলেন কিন্তু খেয়াল করতে পারিনি। পরে আজ তাকে কল করে কথা বলেছি।’
ওবায়দুল কাদের আরও জানান, রাজনীতিতে সৌজন্যবোধটা দরকার আছে। কর্নেল অলিও আমাকে ফোন করেছেন। আ স ম আবদুর রব এবং মেজর মান্নানও আমাকে ফোন করেছেন। এভাবে ফোনালাপটা থাকলে অনেক কিছুই সমাধান হয়ে যায়।
জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রবীণ এই দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইতোমধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে যাওয়ার বিষয়ে তারা দু’জন আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.