*এমডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি) ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত*
*নিজস্ব প্রতিবেদক:*
বিশিষ্ট সাংবাদিক, লেখক, সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহকারী মহাসচিব (১) এবং ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখে নিবন্ধিত সংস্থা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কর্তৃপক্ষ তাকে ময়মনসিংহ বিভাগের সভাপতি হিসেবে মনোনীত করেন।
তিনি বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল *দৈনিক আজকের প্রত্যাশা*-এর রিপোর্টার ও সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত *দৈনিক আমাদের বসুন্ধরা*-এর নেত্রকোণা জেলা প্রতিনিধি এবং সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ২০১১ সাল থেকে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল *দৈনিক খবর সবরকম*-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি *দৈনিক আমাদের বসুন্ধরা, ঢাকা পোস্ট, দৈনিক আলোকিত বার্তা, দৈনিক বাংলার সংবাদ*-এ সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য দিক হলো অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা ও সম্পাদনা, নারী শিক্ষার প্রসার এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রচারে সহযোগিতা করা।
*পারিবারিক পরিচয়:*
মোঃ আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী ১৯৭৯ সালের ৬ জুন মোহনগঞ্জ উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়নের অনন্তপুর কানুহারী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ঐতিহাসিক চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবদুর রশিদ চৌধুরী। তিনি পিতার একমাত্র ছেলে।
ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।
পরিচ্ছন্ন জীবনযাপন করতে ভালোবাসেন তিনি। এলাকায় তিনি একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত।
সাংবাদিক মহলে তাঁর এই নির্বাচনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.