উলিপুরে সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার: দুর্ঘটনা নাকি হত্যা
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১ আগস্ট,২০২৬
কুড়িগ্রামের উলিপুরে সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম ওরফে বাবু (২৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হামিদুল ইসলাম উলিপুর উপজেলার পশ্চিম সাদুল্যা এলাকার জাবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের চোখ, মুখ, বাম কান এবং বাম পায়ের বুড়ো আঙুলে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আঘাতের ধরন দেখে বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে।
এদিকে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করলেও নিহতের পরিবারের দাবি ভিন্ন। স্বজনদের অভিযোগ, হামিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করার পর ঘটনাটি ভিন্নখাতে মোড় নিতে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে এখনও নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি।
উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.