*উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প: এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বৈঠক*
ঢাকা, ৪ অক্টোবর: উপকূলীয় ১৪ জেলার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে ৫ বছর মেয়াদি এই প্রকল্প আগামী অর্থবছর থেকে শুরু হবে।
আজ সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের পরিচালক জ্যঁ পেসমের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মন্ত্রী বলেন, "আমাদের মূল লক্ষ্য জনগণের জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করা। উপকূলের মানুষের নিরাপত্তায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
প্রকল্পে বেড়িবাঁধ উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, নিরাপদ পানি ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হবে।
*সূত্র: দৈনিক বাংলার সংবাদ*
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.