
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনছিপ্রাং সাংগঠনিক ৯নং ওয়ার্ড ও উনছিপ্রাং ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে নবনির্বাচিত আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বিজয় উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিক।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এনায়েতুল্লাহ সাহেব, রুহুল আমিন, আলহাজ্ব মোহাম্মদ রফিক, আহাম্মুর নূর এবং টেকনাফ উপজেলা কৃষকদলের নেতা আতাউল্লাহ সাহেবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে। দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.