উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক
উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান।
বুধবার (৭ অক্টোবর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
সভায় সেপ্টেম্বর মাসে বিশেষ অবদানের জন্য জেলার ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ওসি মোঃ রাকিবুল হাসানকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা দেওয়া হয়।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.