উচ্চ বিদ্যালদত্তয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য
মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার
এস এস সি ২০২৬ পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন এবং জেলায় ১ম স্হান অধিকার করেছে নেত্রকোনা জেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় ।
এ বছর বিদ্যালয়টির ৬২১ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে ৫৫০ জন উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়ে পাসের হার দাঁড়িয়েছে ৮৮.৫৭ শতাংশ। এর মধ্যে ৯৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ অর্জন করেছে। বিজ্ঞান শাখায় মোট ৩০৬ জন শিক্ষার্থীর মধ্যে ২৯৪ জন শিক্ষার্থী, মানবিক শাখায় ২৯৬ জনের মধ্যে ২৪০ জন , ব্যবসা শাখায় ১৯ জনের মধ্যে ১৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।
উল্লেখ্য যে,এ শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফলের জন্য সুনাম অর্জন করে আসছে। কিন্তু এ বছরের ফলাফলে প্রতিষ্ঠানটি জেলায় শীর্ষে স্হান দখল করেছে।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকগণসহ শহরজুড়ে সবাই খুবই আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেত্রকোণা -২ (সদর - বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.