নিজস্ব প্রতিবেদক।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা এবং ইসলামী বিশ্বের প্রখ্যাত আলেম, বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি ও জাতীয় জোটের চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার গভীর শোক প্রকাশ করেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।তিনি গণঅধিকার পার্টি পিআরপি ও জাতীয় জোটের পক্ষ থেকে গভীর শোক ও বেদনার সঙ্গে এই মর্মান্তিক শহিদের ঘটনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ, শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি আরোও বলেন আমরা সবাই মহান আল্লাহ তায়ালার দরবারে ঐ মহান বিপ্লবী নেতার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেনো ঐ মহান বিপ্লবী নেতার শাহাদাতকে শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদৌসে সুউচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তিন বলেন আল্লাহ তায়ালা যেনো শোকাহত পরিবার ও জাতির এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
ন্যায়বিচার, স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং নিপীড়নের বিরুদ্ধে অবিচল অবস্থানের জন্য তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও আত্মত্যাগ বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রেরণার উৎস হিসেবে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে। এই শোকাবহ সময়ে আমরা ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
শুধু ইরান নয় বর্তমান বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশে হিংসাত্মক ভাবে আগ্রাসন চালানো হচ্ছে এবং বহুজাতিক বসবাসের দেশে বেছে বেছে মুসলমানদের কে খুন হত্য এবং ধর্ষণের শিকার হতে হচ্ছে তার বিচার হয়না বরং ধর্মীয় প্রতিহিংসায় সাম্প্রদায়িক প্লানেই করা হয় যা মানবাধিকার লঙ্ঘ।তিনি উদ্যোগ প্রকাশ করে বলেন বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে বিশ্ব থেকে মুসলিম নিধন কার্যক্রম চলমান থাকবে।তিনি আরোও বলেন বাংলাদেশ নিয়েও পার্শ্ববর্তী দেশগুলি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যেকোনো মুহূর্তে তাদের ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে দেশের ভিতরে গৃহযুদ্ধ শুরু হতে পারে এবিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।সর্বশেষ বাংলাদেশের সংখ্যালঘু এবং পার্বত্য চট্টগ্রাম কে তাদের চক্রান্তের শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এবিষয়ে সরকার বিচক্ষণতার সহিত সতর্ক থাকার পরামর্শ দেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.