ইউনিয়ন পরিষদ নির্বাচন তেরখাদা উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪৪ নেতাকর্মীর মনোনয়ন ফরম জমাদান (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলা বিএনপির দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপ শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের সময়সীমা নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪৪জন দলীয় ফরম জমা দিয়েছেন। এর মধ্যে আজগড়া ইউনিয়নে শেখ জাহিদুল ইসলাম, লিটন মোল্যা, মোঃ জাহাঙ্গীর আলম, আবুল কালাম লস্কর, মোঃ ইলিয়াজ মোল্যা, ইউসুফ আলী শেখ ও আল আমিন শেখ (৭জন), বারাসাত ইউনিয়নে পলাশ শেখ, মোবাস্বার আলম, আলমগীর হোসেন, মিল্টন মুন্সী, ইকরাম হোসেন, কিসমাতুল গনি, মোঃ হুমায়ুন কবির, বিপ্লব কবির জনি ও তারেক রেজা (৯জন), ছাগলাদাহ ইউনিয়নে মোঃ মাঞ্জুর হাসান দারু, কে এম মোস্তাক আহমেদ, কে এম রাকিবুল ইসলাম, এস এম এমদাদুল হক, মোঃ আল মাহমুদ (৫জন), সাচিয়াদহ ইউনিয়নে খান গিয়াস উদ্দিন, মামুন সিকদার, এবিএম আলমগীর সিকদার, আলী ইমরাজ জুয়েল, নিয়ামুল হক জুয়েল ও আব্দুল হক সিকদার (৬জন), তেরখাদা ইউনিয়নে চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সরদার আব্দুল মান্নান, এস এম মহিবুল্লাহ, গোলাম মোস্তফা ভুট্টো, রাজু চৌধুরী, রমিজ উদ্দিন, জাহিদুল ইসলাম, শেখ আজিজুর রহমান, মোল্যা মাহবুবুর রহমান, মোঃ বিল্লাল হোসেন ও মোঃ রাজু শেখ(১১জন) এবং মধুপুর ইউনিয়নে খাকি মাসুদুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল হাই শেখ, মোঃ নজরুল ইসলাম, এড, শহীদুল ইসলাম ও সাইফুল ইসলাম মোড়ল (৬জন) মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের মতে নির্বাচনে দলীয়ভাবে একক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ ও যাচাই বাছাইয়ের এই প্রক্রিয়া নেয়া হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাচাই বাছাই শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চুড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। তবে কোন্ ইউনিয়ন থেকে শেষ পর্যন্ত কে বিএনপির মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। এখনও কেউ সঠিক করে বলতে পারছেন না কে কোন্ ইউনিয়নে মনোনয়ন পাচ্ছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.