আসন্ন ইউপি নির্বাচনে ধর্মপাশা সদরের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে উন্নয়নের লক্ষে লড়তে চান বীর মুক্তিযোদ্ধার সন্তান সপ্না আক্তার।
মো. হৃদয় খান জয়,
বিশেষ প্রতিনিধি:
'দৈনিক বাংলার সংবাদ,।
সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশা সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছেন মোছা. সপ্না আক্তার। তিনি কোনো রাজনৈতিক দলের বলয়ে না থেকেও জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন। এলাকার মানুষের সার্বিক সহযোগিতা এবং ভালোবাসাকে পুঁজি করে দিন-রাত নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
সপ্না আক্তার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তাঁর প্রয়াত পিতা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। বাবার সেই দেশপ্রেম ও জনসেবার আদর্শকে বুকে ধারণ করেই তিনি এবার ১, ২ ও ৩নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চান।
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সপ্না আক্তার বলেন,- "আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। দল-মত নির্বিশেষে ধর্মপাশা সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের প্রতিটি সাধারণ মানুষই আমার শক্তি। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর রেখে যাওয়া সততা ও সেবার আদর্শ আমার প্রেরণা। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। এই তিন ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নারীদের আত্মকর্মসংস্থান এবং সার্বিক সামাজিক উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।"
তিনি আরও বলেন,- "এলাকার মানুষের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমি আদর্শ ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তুলতে চাই। যেখানে সরকারি সব অনুদান ও সুযোগ-সুবিধা কোনো স্বজনপ্রীতি ছাড়া সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।"
স্থানস্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্না আক্তারের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় সাধারণ মানুষের মাঝে তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। এলাকার তরুণ সমাজ ও মুরব্বিরাও তাঁর এই উন্নয়নমুখী চিন্তাভাবনাকে স্বাগত জানাচ্ছেন।
১, ২ ও ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ মনে করছেন, সপ্না আক্তারের মতো একজন সৎ, যোগ্য ও উচ্চাকাঙ্ক্ষী প্রার্থী নির্বাচিত হলে অবহেলিত এই তিন ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। জয়ী হতে তিনি এলাকার ভোটারদের মূল্যবান ভোট, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.