আশুগঞ্জ উপজেলা বি এন পির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ।
মোঃ বাবুল মিয়া ( বিজয়নগর উপজেলা)
আসন্ন স্হানীয় নির্বাচন ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতিশীলকরন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আশুগঞ্জ উপজেলা বি এন পিন'র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বি এন পির সভাপতি ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ ও সরাইল দুই মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জনাবা নাদিয়া পাঠান পাপন ।
বিশেষ অতিথি জেলা বি এন পির সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ,উপস্থিত জহিরুল হক খোকন জেলা বি এন পি র সিনিয়র সহ সভাপতি, এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জেলা বি এন পি বর্তমান জেলা বি এন পির সম্মানি সদস্য হাফিজুর রহমান মোল্লা( কোচি) সহ উপজেলা বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
অনুষ্ঠানে বক্তারা সাংগঠিনিক কার্যকম গতিশীল করার লক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।
এছাড়া ও আসন্ন স্হানীয় নির্বাচন কে সামনে রেখে দলের নেতাকর্মী দের জনক্যালণ মুখি এবং জনগনের সাথে মিশে কাজ করার জন্য বলেন ।
স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হবে ত্যাগী এবং
জনবান্ধব । সর্বশেষ নেতা কর্মীদের দলের প্রার্থী পক্ষে কাজ করার আহ্বান জানান ।
অনুষ্টানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বি এন পির সভাপতি হাজী শাহজাহান সিরাজ ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.