আশুগঞ্জে আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ বাবুল মিয়া, বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৩২ এর মাননীয় সংসদ সদস্য জনাবা নাদিয়া পাঠান পাপন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং এমন সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় তিনি শিক্ষার্থীদের এই সুন্দর সাফল্য এবং অনুষ্ঠানের দারুণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এ এলাকার কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করে দেশ ও জাতির মুখ আরও উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.