আরপিএমপি, হারাগাছ থানার অভিযানে ৩২ লাখ ৬১ হাজার টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ১
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
১০-৮-২০২৬
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ১০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০ ঘটিকায় হারাগাছ থানা পুলিশের একটি দল আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এসব নকল ব্যান্ডরোল উদ্ধার করে।
প্রেস রিলিজ
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), রংপুর
তারিখ: ১০ আগস্ট ২০২৬ খ্রি.
অভিযানে গ্রেফতারকৃত আসামি মোঃ হামিদুল হক, পিতা-মৃত জমশেদ আলী, সাং-চান্দকুটি সৎবাজার, আঠারোদোন, থানা-হারাগাছ, রংপুর মহানগর, রংপুর।
অভিযানে মোট ৩,৬৬,০০০টি নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। প্রতিটি ব্যান্ডরোলের ভ্যাট ও ট্যাক্সসহ মূল্য ৮ টাকা ৯১ পয়সা হিসেবে উদ্ধারকৃত নকল ব্যান্ডরোলের মোট মূল্য ৩২,৬১,০৬০ (বত্রিশ লাখ একষট্টি হাজার ষাট) টাকা।
প্রাথমিকভাবে জানা গেছে, এসব নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি প্রস্তুত ও বাজারজাতের মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরকারি রাজস্ব সুরক্ষা, নকল ও অবৈধ পণ্য প্রতিরোধ এবং অপরাধ দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.