আরপিএমপি ডিবি'র পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ (০২) জন মাদক কারবারি গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়
গোয়েন্দা বিভাগ (ডিবি), রংপুর মেট্রোপলিটন পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৬ (ছেচল্লিশ) পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করে।
১ম অভিযান:
কোতয়ালী থানাধীন খামারমোড়, ওয়ার্ড নং-২৭, মত্রী বিতান মুদি দোকানের পূর্ব পাশ হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ
মোঃ তোতা মিয়া (৪৮), পিতা—মোঃ নুর মিয়া, মাতা—মোছাঃ বুলবুলি বেগম, সাং—খামার মোড় (নোয়াখালী পট্টি), ওয়ার্ড নং-২৭, থানা—কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর - গ্রেফতার করা হয়।
২য় অভিযান:
হারাগাছ বাজার হতে টাংরী বাজারগামী পাকা রাস্তা, বড় দীঘির সামনে, ওয়ার্ড নং-০৮, হতে
৩৬ (ছত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ
মোঃ তইবুল ইসলাম (৩৬), পিতা—মোঃ আঃ সামাদ, মাতা—মৃত তহমিনা বেগম, সাং—মদামদন দৌলতটারি, ওয়ার্ড নং-০৮, থানা—হারাগাছ, রংপুর মহানগর, রংপুর- গ্রেফতার করা হয়।
অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
মাদককে না বলুন ৯৯৯ফোন দিন
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.