আরপিএমপি ডিবি'র পৃথক অভিযানে ০৫ (পাঁচ) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ESkuf ও পঞ্চাশ গ্রাম গাঁজা সহ গ্রেফতার (০৩) জন।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক দুটি অভিযান পরিচালনা করে মোট ০৩ (তিন) জন মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করে।
অভিযান-১:
গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ থানাধীন ০৯ নং ওয়ার্ডের কাচলা তকেয়ারপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf উদ্ধারসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী:
১। মোঃ ইলিয়াছ আলী @ ইলিয়াছ (৪২), পিতা- মৃত আইয়ুব আলী, মাতা- নীলি বেগম, সাং- সারাই মুন্সিপাড়া, ওয়ার্ড নং-০৩, থানা- হারাগাছ, রংপুর মহানগর।
২। মোঃ এরশাদ আলী (৩২), পিতা- মৃত আইয়ুব আলী, মাতা- নীলি বেগম, সাং- সারাই মুন্সিপাড়া, ওয়ার্ড নং-০৩, থানা- হারাগাছ, রংপুর মহানগর।
অভিযান-২:
কোতয়ালী থানাধীন নিউ জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী:
মোঃ জহির হোসেন (৩৫), পিতা- মোঃ হায়দার আলী, মাতা- মোছাঃ জহুরা খাতুন, সাং- নিউ জুম্মাপাড়া, সুইপার কলোনি, ওয়ার্ড নং-২৩, থানা- কোতয়ালী, রংপুর মহানগর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.