আইডিয়াল মোড়ে অনলাইন জুয়ার আসর— আরপিএমপি ডিবি'র
আরমান হোসেন রাজু
অভিযানে (০৩) জন
গ্রেফতার, আইফোন
উদ্ধার।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু: মাহবুবুর রশীদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়
গোয়েন্দা বিভাগ (ডিবি),
২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ
সময় আনুমানিক ২৩:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন ১৭নং ওয়ার্ডের আইডিয়াল মোড়স্থ এনামূল মটরসের সামনে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া খেলা অবস্থায় ০৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১। মোঃ তাহমিদ ইসলাম লিমন (২১)
পিতা: মোফাখারুল প্রামানিক মিঠু
মাতা: মোছাঃ লাকি বেগম
স্থায়ী ঠিকানা: সাং-মধ্য সাহাবাজ, ডাক-বামনডাঙ্গা, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা।
বর্তমান ঠিকানা: বাসা নং-১০, রোড নং-০৭, মেডিকেল পূর্ব গেইট, ওয়ার্ড নং-১৭, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।
২। মোঃ শাকিল সরকার (২২)
পিতা: মোঃ ফিরোজ সরকার
মাতা: মোছাঃ সাহারা বেগম
ঠিকানা: সাং-মনমথ সরকারপাড়া, ডাক-বামনডাঙ্গা, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা।
৩। প্রশান্ত রায় (২৫)
পিতা: শহন রাজভর
মাতা: পার্বতী রাণী
ঠিকানা: সাং-মনমথ, ডাক-বামনডাঙ্গা, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা।
উদ্ধারকৃত আলামত:
০১ (এক)টি iPhone 17 Pro Max ব্র্যান্ডের মোবাইল ফোন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ নগরী গড়ে তুলতে সর্বদা তৎপর রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.