লোকগীতি
অধরা আলো
আসাদুজ্জামান খান মুকুল
হৃদয়পটে ভাবনা জাগে-- কে সে এমন জন,
আলো দিয়ে হাসায় ভুবন -- চায় তাঁরে এ মন।।
ধ্যানমগ্ন রই তাঁরই তরে,
হই বিবাগী পথের পরে,
অচেনা সেই টানে কাঁদে-- আমার প্রাণের ধন।
হৃদয় পটে ভাবনা জাগে-- কে সে এমন জন,
আলো দিয়ে হাসায় ভুবন -- চায় তাঁরে এ মন।।
কে রেখেছে ধরায় আমায়,
আড়াল থেকে নাড়ায়ে যায়,
কে সেই সত্তা খোঁজে বেড়াই,
কখনো তাঁর দেখা না পাই।
আরও পড়ুনঃ রূপগঞ্জে আইফোন ক্রয়ে অপহরণ ধর্ষণের নাটক , দুই সহপাঠী আটক
পেতে কেবল তাঁরই দেখা,
ধ্যানে ডুবে থাকি একা,
তাঁর বিহনে ব্যথায় ভরে আমার এ জীবন।
হৃদয় পটে ভাবনা জাগে-- কে সে এমন জন,
আলো দিয়ে হাসায় ভুবন -- চায় তাঁরে এ মন।।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.