মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক টিম ০১ জুলাই ২০২৫ ইং তারিখ ২:৩০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন অকটার মোড় এলাকা থেকে ০১ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ মনসুর রকীব (৪৬) প্রোঃ মেসার্স মৌ ট্রেডার্স, পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-আলিনগর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাগঞ্জের বিজ্ঞ আদালতে চেক জালিয়াতির মামলা হয়। মামলা হওয়ার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ যুগ্ন দায়রা জজ ২য় আদালত চাঁপাইনবাবগঞ্জ আসামীকে ০১ বছরের কারাদন্ড ও চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে আসামীকে গ্রেফতারের লক্ষে সাজা পরোয়ানা জারী করেন।
আরও পড়ুনঃ আমেরিকার নিউইয়র্কে ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ এর দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত
উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.